দুনিয়া ও আখিরাতের সমস্ত চিন্তা দূর করে দেবেন।

হাসবি-ইয়াল্লাহু লা-ইলাহা, ইল্লাহু, আলাইহি-তাওয়াক্কালতু, ওয়া-হুয়া-রব্বুল-আরশির আজিম।

হালাল রুজির দোয়া

আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক

আল্লাহুম্মা আ’ইজ্জাল ইসলামা ওয়াল মুসলিমিন, ওয়া আজিল্লাশ্-শিরক্বা ওয়াল মুশরিকীন, ওয়া দাম্মির আ’দাআদ-দ্বীন

গরুর মাংসের বিরিয়ানি রেসিপি- Beef Biryani Recipe

গরুর মাংসের বিরিয়ানি রেসিপি


গরুর মাংসের বিরিয়ানি রেসিপি,গরুর মাংসের বিরিয়ানি রেসিপি,
গরুর মাংসের বিরিয়ানি রেসিপি



আজকে আপনাদের জানাব কিভাবে গরুর মাংসের বিরিয়ানি রান্না করা যায় । 

বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। কিন্তু অনেকেই আছেন যারা সময় এবং রান্নার ঝামেলার কারণে বিরিয়ানি রান্নাটাকে এড়িয়ে চলেন। কিন্তু তাই বলে কি ভালো খাবার খাওয়া হবে না? নিশ্চয়ই হবে।

গরুর মাংসের বিরিয়ানি রেসিপি

চলুন জেনে নেই, কিভাবে গরুর  বিরিয়ানি  রান্না করা যায়

উপকরণ:

  • গরুর মাংস ১ কেজি
  • পোলার চাল ১ কেজি
  • পেঁয়াজকুচি ২ কাপ
  •  পেঁয়াজ বাটা আধা কাপ
  • কাঁচা মরিচ ৮-১০ টি

  •  আলু বোখারা ৩-৪ টি
  • দারুচিনি ,এলাচি,তেজপাতা
  •  বড় বড় করে কাটা আলু ,
  • বিরিয়ানি মসলা ২ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  •  রসুন বাটা ১ টেবিল চামচ
  •  ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো ১ চাচামচ করে
  •  আধা কাপ ঘন দুধ (পাউডার দুধ পানিতে গুলিয়ে নিতে পারেন)


গরুর বিরিয়ানি রেসিপি প্রনালি:

  • মাংস ধুয়ে নিন।

  • এবার প্রেশার কুকারে তেল দারুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ২ কাপ ও পেঁয়াজ বাটা এককাপ, আদাবাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, ১চা চামচ লাল মরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা সব দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে রান্না করুন।

  • এরপর আলুগুলো দিয়ে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে রাখুন।

  • এবার অন্য হাঁড়িতে তেল বাকিটা দিন।

  • এককাপ পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা চাল দিয়ে ভালো করে ভেজে আদাবাটা ও রান্নাকরা মাংস ও বিরিয়ানি মশলা মিশিয়ে পরিমাণ মত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন। প্রেসার কুক করতে চাইলে একটা সিটি দিয়েই নামিয়ে ফেলবেন।

  • চুলায় করলে পানি কমে এলে চুলার আচঁ কমিয়ে দিন কাচাঁ মরিচ, আলু বোখারা ও দুধ দিয়ে দিন। প্রেসার কুকারে সব আগেই দিয়ে দেবেন। এক সিটি দিয়ে কুকার বন্ধ করে রাখুন ১৫ মিনিট। এটাই দম দেয়ার কাজ করবে।

  • ঝরঝরে হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ঝটপট গরুর মাংসের বিরিয়ানি

টিপস:
  • বাসমতি চাল ব্যবহার করলে বিরিয়ানি বেশি সুগন্ধি হবে।
  • মাংস ভালোভাবে নরম না হলে বিরিয়ানির স্বাদ কমে যায়, তাই আগে মাংস সম্পূর্ণ সিদ্ধ করে নিন।
  • কম আঁচে দম দেওয়াই ঝরঝরে ও সুস্বাদু বিরিয়ানির মূল রহস্য।
  • এই রেসিপি অনুসরণ করলে ঘরেই রেস্টুরেন্টের মতো সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি তৈরি করতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url